Style Options
এসএসসি ২০২৫ পরীক্ষার্ধীদের প্রবেশপত্র ও রেজিষ্ট্যাশন কার্ড আগামী ২৬/০৩/২০২৫ ইং তারিখে সকাল ১০ টায় বিতরণ করা হবে।  |  রোভার স্কাউট দল গঠন প্রসঙ্গে  |  

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ।

বিজ্ঞান ও প্রযুক্তির এ বিশ্বে এবং বৈপ্লবিক পরিবর্তনের এ যুগে কৃষি নির্ভর বাংলাদেশের উত্তর জনপদের মনোরম, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে যুগোপযোগী  শিক্ষা এবং দেশবাসীর ভালবাসায় লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন হলো রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। সবুজ শ্যামল ও গ্রামীন পরিমন্ডলে প্রায় ৫ একর জায়গা নিয়ে গড়ে ওঠেছে এ বিদ্যালয়টি। হাটি হাটি পা পা করে গড়ে ওঠা এ ইতিহাস।
উক্ত বিদ্যালয়টিতে এস.এস.সি ( বিজ্ঞান,মানবিক ও বানিজ্য শাখা )  কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 
অবস্থান :
সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র ২৮ কিলোমিটার দক্ষিণে দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি অবস্থিত।

যাতায়াত ব্যবস্থা :
রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দুরে অবস্থিত হলেও বাস ও ট্রেন যোগে রাজধানীর সাথে এর রয়েছে অত্যন্ত সুন্দর যাতায়াত ব্যবস্থা।
ভৌত সুবিধা:
বিদ্যালয়ের এ সুন্দর চত্তরে আছে ১ একাডেমিক ও ০১টি প্রশাসনিক ভবন, দুই হাজারেরও বেশি বইসহ অত্যাধুনিক লাইব্রেরী। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সততা স্টোর। খেলার মাঠ, একটি শহিদ  মিনার । অধিকন্তু দুস্প্রাপ্য গাছ-গাছালির  এক বিশাল ও ইর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে ওঠেছে ক্যাম্পাসের শ্যামল ও প্রাকৃতি পরিবেশ। বিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

জনবল :
প্রধান শিক্ষক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ১২ জন শিক্ষক, ১ জন অফিস সহায়ক ও ৩ জন কর্মচারী এ প্রতিষ্ঠান উন্নত মানের একটি বিদ্যালয়ে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।